,

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর ম্যাচে বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিং আর শাহিন আফ্রিদির অসাধারণ বোলিংয়ে জয় পেয়েছে পাকিস্তান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৬৯ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এতে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান।

গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান। এরপর উসমান খানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়েন তিনি। ২৪ বলে ৩১ রান করে বিদায় নেন উসমান। বাবর থেকে যান, ৩৫ বলে করেন ফিফটি। শেষে ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রান করে থামেন বেন সিয়ার্সের বলে। এদিন একটি রেকর্ড গড়েছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড এখন তার দখলে। ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটার ১০৮ ইনিংসে ৪০৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তালিকার দুইয়ে থাকা আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৩৬ ইনিংসে হাঁকিয়েছেন ৪০৭টি বাউন্ডারি।

শেষদিকে দারুণ একটি ইনিংস খেলেন ফখর জামান। করেন ৩৩ বলে ৪৩। তার এই ইনিংসে ভর করে দেড়শ ছাড়িয়ে আয় পাকিস্তান। ৫ বলে একটি করে চার ও ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন শাদাব খান।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে আফ্রিদির তোপে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দুর্দান্ত এক ইন-সুইং ডেলিভারিতে টম ব্লান্ডেলকে বিদায় করেন শাহিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ইনিংসের প্রথম ওভারে ৫০তম উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। এরপর ঘুরে দাঁড়ায় কিউইরা। মোহাম্মদ আমিরের এক ওভারে বাউন্ডারির বন্যা বইয়ে দেন সেইফার্ট। ৩৩ বলে ৫২ রান করা এই কিউই ব্যাটারকে বিদায় করেন পাকিস্তানি লেগ স্পিনার উসমান মীর। ২১ রানে ২ উইকেট নেওয়া এই বোলার ম্যাচে পাকিস্তানের দ্বিতীয় সেরা বোলার। শেষদিকে লড়াই করেন নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন। কিন্তু বাকিদের কাছ থেকে কোনো সহায়তা পাননি তিনি। ফলে তার হেরে যায়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না