,

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা কবে, চমকের সম্ভাবনা

news-image

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (রোববার) বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে গতকাল থেকে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। যদিও দিন কয়েক আগেই বিসিবি ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল। তবে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামীকাল।

বিসিবির এক নির্বাচক বলেছেন, চট্টগ্রামে আজও (শনিবার) অনুশীলন হবে। সেখানে যোগ দেবেন নির্বাচক প্যানেলের সব সদস্য। এরপর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে একটি মিটিং অনুষ্ঠিত হবে, সেটি আজ কিংবা আগামীকাল হতে পারে। এরপর দল ঘোষণা করা হবে।

বিসিবির এই নির্বাচক আরও বলেন, প্ল্যান রয়েছে কালকেই দল ঘোষণা করার। তবে দল ঘোষণায় কোনো চমক থাকবে কি না সেটি অবশ্য নিশ্চিত করে বলেননি তিনি।

জাতীয় দল নির্বাচনের গুরত্বপূর্ণ এই সদস্য সম্ভাব্য স্কোয়াডের বিষয়ে কিছু খোলাসা না করলেও, প্রাথমিক দল দেখেই বোঝা গিয়েছিল কিছু চমক আসতে যাচ্ছে। ১৭ সদস্যের ওই দলে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন এবং তানভীর ইসলামেরও। আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও সেই দলে নেই। তবে দুজনেই সিরিজটি খেলার কথা রয়েছে, ফিজ এক ম্যাচ পর এবং সাকিব যোগ দেবেন শেষ ম্যাচগুলোতে!

আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল :
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না