,

কলকাতার সিনেমায় তারিনের অভিষেক

news-image

বিনোদন প্রতিবেদক : ভিন্নধর্মী কাজের আকাঙ্ক্ষা সব সময়ই তাড়িয়ে বেড়ায় তাঁকে। তাই অভিনয় দিয়ে যেখানে নিজেকে তুলে ধরা যায়, সে কাজেই প্রাধান্য থাকে নন্দিত মডেল ও অভিনেত্রী তারিনের। যে জন্য দর্শকের কাছেও একেবারে আলাদা তিনি। গতকাল কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘এটা আমাদের গল্প’। এ সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমায় তাঁর অভিষেক হয়েছে।

এটি পরিচালনা করেছেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। এই সিনেমা দিয়ে প্রথমবার নির্মাতার চেয়ারে বসেছেন তিনি। সিনেমার গল্প ও চরিত্র নিয়ে তারিন জাহান বলেন, ‘চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে। আমার বিয়ে হয় কলকাতার এক বনেদি পরিবারে। অপরাজিতা দিদি আমার শাশুড়ি। বউ-শাশুড়ির ভালোবাসা, রাগ-অভিমান রয়েছে এতে। গল্পটি কলকাতার হলেও আমার চরিত্রটি বাংলাদেশি মেয়ের। এতে আমার বিপরীতে রয়েছেন দেবদূত ঘোষ। এই অভিনেতার সঙ্গে কয়েক বছর আগে ভালোবাসা দিবসের একটি নাটকে কাজ করেছিলাম। ফলে তাঁর সঙ্গে কাজের বোঝাপড়াটা ভালো ছিল। আশা করছি, পারিবারিক গল্পে সিনেমাটি দর্শক উপভোগ করবেন।’

তারিন ও দেবদূত ঘোষের পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, কণিকা ব্যানার্জি, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জি, অপরাজিতা প্রমুখ।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল তারিন অভিনীত সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’। এটি পরিচালনা করেছেন হৃদি হক।

একসময় মাসের বেশির ভাগ সময় টিভি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতেন। এখন অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। বিশেষ কোনো উৎসব আয়োজনে তাঁর উপস্থিতি থাকে সমুজ্জ্বল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট