মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুশফিকুর রহিমের ক্যাচ আউটের রেশ যেন কাটছেই না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আলোচনায় মুশফিকের ‘আউট।’ ভুলতে পারছেন না স্বয়ং মুশফিকও। ওই ম্যাচের ঘটনা নিয়ে শুক্রবার ফেসবুকে প্রতিবাদও জানিয়েছেন টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকালে মুশফিকুর রহিম একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘মাশাআল্লাহ’, সাথে দিয়েছেন তিনটি ইমোজি। কী কারণে পোস্টটি দেওয়া, সেটা কারও হয়তো বুঝতে বাকি নেই। বিতর্কিত এক আউটের স্বীকার যে গতকাল বৃহস্পতিবার হয়েছেন, সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি।

ঘটনা গতকাল বৃহস্পতিবারের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও প্রাইম ব্যাংক। ৩৪তম ওভারে অফ স্পিনার নাঈম হাসানের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তোলেন মুশফিক। সীমানার কাছে দারুণভাবে লাফিয়ে ক্যাচ লুফে নিয়ে উচ্ছ্বাসে ভাসছিলেন আবু হায়দার রনি। বিষন্ন মনে মুশফিকও তখন ফিরছিলেন ড্রেসিংরুমে। তখনই, ড্রেসিংরুম থেকে আসে থামার আভাস। জানান, রনি ক্যাচ নিলেও তার পা স্পর্শ করেছে সীমানার দড়ি। ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। ছক্কা না আউট—এই সমস্যার সমাধান করতেই খেলা বন্ধ থাকে ১০ মিনিট। ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাথিরা জাকির জেসি এবং এ আই এম মনিরুজ্জামান। শেষ পর্যন্ত মুশফিককে আউট ঘোষণা করা হয়।

পরে দেখা যায়, ডাইভ দিয়ে ওঠার সময় বাউন্ডারি সীমানায় রনির পা লেগে যায়। এই ছবিই নিজের ফেসবুক পেজে আজ পোস্ট করেন মুশি। তৃতীয় আম্পায়ার থাকলে হয়তো এই বিতর্ক সৃষ্টি হতো না। তাতে আরও সূক্ষ্মভাবে মুশফিকের আউট নিয়ে পর্যালোচনা করা যেত।

মুশফিক পোস্টটি দেওয়ার পর দ্রুতই অনেকের নজরে এসেছে। মুশফিকের ওই পোস্টে আবার মন্তব্য করেছেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন। তিনি লিখেছেন, খুবই দুঃখজনক ভাই।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী