,

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে। আইসিসির মর্যাদাপূর্ণ আসরটিতে ভালো করতে উপযুক্ত দল গঠনে কাজ করছে বিসিবি। এদিকে, বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দর্শকদের ভালোবাসারও প্রতিদান দিতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।’

‘তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। ভালো কিছু করতে খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব’, আরও যোগ করেন সাকিব।

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ, তবে কন্ডিশন থেকে সহায়তা পাওয়ার কথা জানান সাবেক এই টাইগার অধিনায়ক, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।’

সমর্থন কিংবা সমালোচনাতে আপত্তি নেই সাকিবের, তবে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি, ‘আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি বা খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না