,

লক্ষ্ণৌর রেকর্ডের ছড়ি মুস্তাফিজের পিঠে

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রেকর্ডের মালা সাজিয়ে জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। ওই রেকর্ডের পথে চেন্নাইয়ের বোলারদের বেধঢ়ক পিটিয়েছেন মার্কো স্টাইনিস। যে ছড়ি বেশিই পড়েছে চেন্নাইয়ের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের পিঠে।

চেন্নাই শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তোলে। দলটির ওপেনার ঋতুরাজ গাইকোয়াড় ৬০ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। শিভাম দুবে ২৭ বলে ৬৬ রান যোগ করেন। জবাব দিতে নেমে ৩ বল থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় লক্ষ্ণৌ।

দলকে জেতাতে অজি অলরাউন্ডার স্টইনিস ১২৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ৬৩ বলে ১৩টি চার ও ছয়টি ছক্কা তোলেন তিনি। মুস্তাফিজ ৩.৩ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ১ উইকেট নেন। এর মধ্যে নিজের প্রথম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। যার অর্থ পরের ২.৩ ওভারে ৪৭ রান দিয়েছেন ফিজ।

এর মধ্যে ১৫তম ওভারে দ্বিতীয়বার বল করতে এসে মুস্তাফিজ ১৩ রান দেন। ১৮তম ওভারে ১৫ রান হজম করেন। আর শেষ ওভারে লক্ষ্ণৌর জয়ের জন্য ১৭ রান দরকার ছিল। নো বলে বাউন্ডারিসহ ৩ বলেই তিনি ১৯ রান দেন।
এই জয়ের পথে রান তাড়ায় সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তি গড়েছেন স্টইনিস। তার ১২৪ রানের ইনিংসে ২০১১ সালে পল ভেলথেটির ১২০ ও বীরেন্দ্র শেবাগের ১১৯ রানকে পেছনে ফেলেছে। স্টইনিস লক্ষ্ণৌর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন। সেরা ইনিংস কুইন্টন ডি ককের ১৪০। জয়ের পথে শেষ ৬ ওভারে ৮৭ রান নিয়েছে রাহুলের দল। যা আইপিএলের চতুর্থ সেরা। এছাড়া দলটির এটি দ্বিতীয় সর্বাধিক রান তাড়ার রেকর্ড।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট