,

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

news-image

স্পোর্টস ডেস্ক : এবার ঘরের মাঠে ভারত সিরিজের পরীক্ষা বাংলাদেশ নারী দলের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ভারতের মেয়েরা। আজ কলকাতা থেকে রওনা দিয়ে দুপুরেই সিলেট পৌঁছেছে হারমানপ্রীত কৌরের দল।

এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখলো ভারতের নারী ক্রিকেট দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সবশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে হবে যথাক্রমে পরের চার ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুর আউটারে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবা হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিঙ্কি।

ভারতের দল: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সানজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটকিপার), স্বস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোবহানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না