,

সড়ক দুর্ঘটনায় জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ ভূইয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার কোড্ডা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক জিয়াউর রহমান (৩৮) সহ আরও ৪জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, বিকেলে  একটি জরুরি সভায় শেষে তিনি  প্রশিক্ষক জিয়াউর রহমানকে নিয়ে আখাউড়ায় যান। সেখান থেকে রাতে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথিমধ্যে কোড্ডায় তিতাস নদীর সেতুর আগে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন সহ ৫জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক আবুল কালাম আজাদ ভূইয়াকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায়  অটোরিক্সা আটক করা আটক করা হয়েছে। দুই চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না