,

নবীনগরে ড্রেজার মেশিন জব্দ, ১ লাখ টাকা জরিমানা ও আটক ১ 

news-image
ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার নারায়নপুর এলাকার হাসান শাহ (রঃ) শরীফের পিছনের নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ঠ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ৪ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা।
এছাড়াও সীতারামপুর ফেরীঘাটে কতিপয়  ব্যক্তি অবৈধ ভাবে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ করায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।
তাছাড়া সীতারামপুর বাজারে অবস্থিত একটি হোটেলে মোবাইল কোর্ট পরিচালনাকালে খাবার তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের সাথে পুরনো বাসি খাবারের উপস্থিতি পাওয়া যায়। এজন্য জন্য হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট