,

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন শনিবার

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী শনিবার ঢাকা আসছেন। তাঁর সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কোয়াত্রার এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করা নিয়ে আলোচনা করবে ঢাকা-দিল্লি। সফরটি হবে ভারতের ১৮তম সংসদীয় নির্বাচনের পর।

আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর সফরটি হতে পারে। এ জন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলে ধারণা দিয়েছেন দু’দেশের কর্মকর্তারা। ভারত চাইছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের আগেই যাতে দিল্লি সফর করেন।

ঢাকা সফরে কোয়াত্রা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হবে।

গত নভেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এফওসির সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে কোয়াত্রার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট