,

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মো. ইকবাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ঢাকা নেওয়ার পথে মারা যাওয়া মো. ইকবাল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের বাসিন্দা।

এর আগে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। এদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার এবং আহত পাঁচজনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ ও আহতের তিন লাখ করে টাকা দেওয়া হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট