মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ আজ দেশের ভেতরই পরাধীন: মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগ দেশের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিটি গ্রামে আজ আসামি আছে। দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই। দেশের মানুষ দেশের ভেতরই আজ পরাধীনভাবে জীবন যাপন করছে বলেও অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁও সদরে আজ রোববার বিকেলে সাবেক বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

রুহিয়া থানা বিএনপি আয়োজিত সভায় দলটির মহাসচিব আরও বলেন, বিরোধীদল করলেই বা বিরোধী মতের হলেই আজ সাধারণ মানুষকেও এই দেউলিয়া সরকার আসামি বানিয়ে দেয়। আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ নাই– সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ২০১৪ সাল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিলেও তারা জয়ী হয়। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি বন্ধ না করলে একদিন এই দেশ ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করে দেন তিনি।

দেশের অর্থনৈতিক ক্ষতির চিত্র জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমদানি-রপ্তানি কমে গেছে। দেশের ব্যাংকগুলো সরকার শেষ করে দিয়েছে। প্রতিটি নিয়োগ পরীক্ষায় টাকা চুরি করছে। শিক্ষক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রতিটি নিয়োগে এই সরকার ও তাদের লোকেরা বাণিজ্য করছে বলেও মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ অন্য নেতারা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী