,

মাধবদীতে মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আট জনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানান, সাড়ে এগারোটার দিকে মাধবদী থানাধীন টাটাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট