সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চের বেতন পাননি ৭০ শতাংশ কারখানার পোশাক শ্রমিক

news-image

দেশের ৭০ শতাংশের বেশি তৈরি পোশাক কারখানা এখনো শ্রমিকদের মার্চ মাসের মজুরি দেয়নি। এখনো বোনাস দিতে পারেনি ২৫ শতাংশ কারখানা। শিল্প পুলিশ এমন তথ্য দিলেও তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারদের সংগঠন বিজিএমইএর দাবি, প্রায় শতভাগ কারখানার মালিক বোনাস পরিশোধ করেছেন। মার্চের মজুরি দিতে পারেনি ৫৬ শতাংশ কারখানা। তবে ঈদের আগেই বাকি বেতন-বোনাস পরিশোধ করা হবে।

শ্রমিক নেতারা বলেছেন, সাধারণত প্রতি মাসের ৭ তারিখ থেকে মজুরি দেওয়া শুরু হয়। এর মধ্যে বড় কারখানাগুলোতে কিছু বেতন-বোনাস দেওয়া হয়েছে। তবে ছোট ও মাঝারি কারখানাগুলো শুরুই করতে পারেনি। এর মধ্যে বেশ কিছু হচ্ছে ঠিকা কারখানা। এসব কারখানায় শেষ সময়ে সংকট তৈরি হয়।

এদিকে বিজিএমইএ বলেছে, প্রতিবারের মতো এবারও কোনো রকম আশঙ্কা ছাড়াই বাড়ি যাবেন পোশাক খাতের শ্রমিকরা। সব কারাখানা শ্রমিকদের মজুরি পরিশোধ করবে।মার্চ মাসের বেতন পরিশোধ এর মধ্যেই শুরু হয়েছে। শ্রম আইন অনুসারে প্রথম সাত কার্যদিবসের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে মালিকপক্ষকে।

পোশাক শিল্পের নেতারা বলছেন, সরকারিভাবে ১০ তারিখ থেকে ঈদের ছুটি শুরু। এটা মাথায় রেখে ছুটির আগেই তাঁরা শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার চেষ্টা করছেন।

শিল্প পুলিশের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে ৪০০ পোশাক ও টেক্সটাইল কারখানা তাদের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সমস্যায় পড়তে পারে।

এ ব্যাপারে শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) নূরানী ফেরদৌসী দিশা বলেন, ‘আমাদের প্রত্যাশা সোমবার (আজ) ও আগামীকাল শেষ কার্যদিবসে সব কারখানা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করবে। তবে রবিবার পর্যন্ত ৭০ শতাংশের বেশি কারখানার শ্রমিকরা মার্চ মাসের মজুরি পাননি। এ ছাড়া বোনাস দিতে পারেনি ২৫ শতাংশ কারখানা।

শ্রমিক নেতা তৌহিদুর রহমান বলেন, বেশির ভাগ কারখানা এখনো মার্চের মজুরি দেয়নি। তবে বোনাস দিয়েছে ৭০ শতাংশ কারখানা। আজ সোমবারের মধ্যে বেশির ভাগ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস হবে বলে আমাদের প্রত্যাশা।

বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বলেন, প্রায় শতভাগ কারখানার মালিক বোনাস পরিশোধ করেছেন। এখনো মার্চের মজুরি দিতে পারেনি ৫৬ শতাংশ কারখানা। আমাদের প্রত্যাশা, কোনো শ্রমিক ঈদের মজুরি ও বোনাস না নিয়ে বাড়ি যাবেন না।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা