,

কোরবানির জন্য ব্রাজিল থেকে পশু আনতে চায় সরকার

news-image

কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে পশু আমদানি করতে চায় বাংলাদেশ। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানিয়েছেন। রোববার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশে স্বল্পমূল্যে মাংসজাত পণ্য রপ্তানি করতে আগ্রহী ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরাকে দেশটির থেকে পশু আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, মূলত কোরবানির ঈদকে সামনে রেখে এসব পশু আমদানি করা হবে ব্রাজিল থেকে। বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে যেন শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় সে বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় দুদিনের সফরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা ঢাকায় পৌঁছান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট