,

ধূমপান করেন না পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ

news-image

অনলাইন ডেস্ক : টাইটানিক ডুবেছিল যে বছর, সে বছরই জন্ম নিয়েছিলেন যুক্তরাজ্যের জন আলফ্রেড টিনিসউড। তার বয়স ১১১ বছর ২২৫ দিন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ। খবর- সিএনএন

এর আগে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ভেনিজুয়েলার হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা। তিনি মঙ্গলবার ১১৪ বছর বয়সে মারা গেছেন। এর দিন দুয়েক পর জন আলফ্রেড টিনিসউডকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দেয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।

গিনেজের সাথে এক সাক্ষাৎকারে টিনিসউড জানান, তিনি ধূমপান একেবারেই করেন না, মদ্যপান করেন খুব সামান্য, তবে প্রতি শুক্রবার ফিশ অ্যান্ড চিপস খান।
জীবনে সবকিছুতেই সীমার মধ্যে থাকা উচিত, বলেন টিনিসউড। তিনি আরও বলেন, ‘তুমি যদি বেশি মদ্যপান করো, বা বেশি খাও, বা বেশি হাঁটো; যে কোনো কিছুই বেশি করো, তাহলে তুমি পস্তাবে।’

নিজের এই দীর্ঘ জীবনের পেছনে কোনো বিশেষ রহস্য আছে বলে মনে করেন না টিনিসউড। তিনি মনে করেন দীর্ঘজীবী হওয়ার ব্যাপারটা নির্ভর করে ভাগ্যের ওপর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট