,

রংপুরে ওভারপাস উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের স্বস্তি আনতে রংপুরে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) প্রকল্পের চারলেন মহাসড়কের দুটি ওভারপাসের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। শনিবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুুরের ওভারপাস উদ্বোধন করেন তিনি।

রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাসেক-২ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক সন্তোষ কুমার রায়, স্থানীয় সরকার উপপরিচালক মো. রায়হান কবির, সাসেক ডবিøউ পি ১২ এর প্রকল্প ব্যবস্থাপক মহসীন হাওলাদার, মহানগর আওয়ামী লীগের আহŸায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহŸায়ক আবুল কাশেম।

সাসেক-২ প্রকল্পের কর্মকর্তারা জানান, মহাসড়কটির রংপুর অংশে ৯ টি ওভারপাসের মধ্যে শনিবার পীরগঞ্জের ধাপেরহাট ও মিঠাপুকুরের মির্জাপুরে অবস্থিত দুটি ওভারপাসসহ মোট ৫টি ওভারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এই প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগঞ্জ থেকে মডার্ন মোড় পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। মহাসড়কটির বাজারসহ জনবসতি এলাকায় ওভারপাস নির্মাণের মাধ্যমে একদিকে যেমন যানবাহনের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত হচ্ছে তেমনি সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট