মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজে অংশ নেন কুক।এ সময় তাদের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন এ তথ্য জানিয়েছেন। এর আগেও বেশ কয়েকবার মঈন খানের সঙ্গে বৈঠক করেন সারাহ ক্যাথেরিন কুক।

গত বছরের ২ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে একটি বৈঠকের কথা জানানো হয়। সে সময় এ সংক্রান্ত তথ্য ও ছবি শেয়ার করা হয়।

নির্বাচনের আগে বৈঠক শেষে সে সময় ব্রিটিশ হাইকমিশন জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনার।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী