,

দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৭ এপ্রিল) থেকে রেকর্ড নতুন মূল্য কার্যকর হবে।

সবশেষ ঘোষণা অনুযায়ী, এই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা ঠিক করা হয়েছে।

এর আগে গত ২১ মার্চ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়। সেসময় দর নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৩ হাজার ৩১২ টাকা ঠিক করা। তাছাড়া সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম ধার্য করা হয় ৭৭ হাজার ৭৯৯ টাকা। ২২ মার্চ থেকে তা কার্যকর হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯