,

রাজনৈতিক ভয়ে বিএনপি আবোলতাবোল বলছে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কোনো দল যখন তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে, তখন তারা আবোলতাবোল বলতে থাকে। তাই বিএনপি এখন আবোলতাবোল বলছে। এটাকে কোনো কোনো ধর্তব্যের মধ্যেই ধরার প্রয়োজন নেই।

ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে-বিএনপি নেতাদের এমন বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়নে ও স্বাবলম্বী করতে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী।

পাহাড়ে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ঘোলাটে করার চেষ্টা কিনা- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এ বিষয়ে আরও তথ্যাদি জানা প্রয়োজন। আরও তথ্যাদি না জানা পর্যন্ত আমি কোনো বক্তব্য দিতে চাই না।
জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে কসবা উপজেলা পরিষদ মিলনায়তেন পাওয়ার প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়নে ও স্বাবলম্বী করতে ৮০ জন নারীকে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। সেই ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনিসুল হক।

ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এ সময় বক্তব্য রাখেন নারী আইটি সেবাদাতা তানজিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সকল নাগরিক পুরুষ এবং মহিলা সকলেই সমান অবদানের অধিকারী হবেন। এটা তিনি সংবিধানের মধ্যে লিখে দিয়েছিলেন। সেই উদ্দেশ্য সফল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নারীদের ক্ষমতায়নের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছেন। এরমধ্যে এই হার পাওয়ার প্রকল্প অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দেশের জনসংখ্যার শতকরা ৫০ ভাগ নারী। এই ৫০ ভাগ নারী যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু এই দেশ বা জাতি কোনোদিন এগোতে পারবে না।

এর আগে মন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে কসবায় আসেন। পরে বিকেলে আখাউড়া কেলা শহীদ মাজারে ইফতার সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না