,

মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দেওয়া সেই ভক্ত মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমা। যেই ছবি মুক্তির পর প্রেক্ষাগৃহে দারুণ এক ঘটনার সাক্ষী হন মিম।

সিনেমা দেখতে এসে এক ভক্ত মিমকে কাছে পেয়ে স্বর্ণের ব্রেসলেট উপহার দেন। যেটা সাংবাদিকদের জানান এই অভিনেত্রী নিজেই। জানা যায়, ওই ভক্তের নাম নাজিয়া যাবিন। পেশায় একজন চিকিৎসক।

সেই ঘটনার প্রায় কয়েকমাস পর আজ বুধবার দুপুরে ভক্তদের এক মর্মান্তিক খবর জানান মিম। তার সেই ভক্ত নাজিয়া মারা গেছেন।

নিজের ফেসবুক পেজে নাজিয়ার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আজ (বুধবার) আমি এমন এক মানুষের ব্যাপারে কথা বলছি যাকে আমি চিনেছি খুব অল্প সময়ের জন্য। কিন্তু এই অল্প সময়ে উনি আমার খুব কাছের একজন হয়ে গিয়েছিলেন। কিন্তু তাকে আরও ভালো করে জানার আগেই তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে।

মিম লিখেছেন, ‘ডক্টর নাজিয়া, আমার এত বছরের ক্যারিয়ারে যদি সত্যিকারের স্পেশাল একজন ভক্ত পেয়ে থাকি, তবে সেটা ছিলেন উনি। আমার এই পর্যন্ত মুক্তি পাওয়া সকল সিনেমার ফার্স্ট শো তিনি দেখতেন!’

এরপর ব্রেসলেট উপহার দেওয়ার ঘটনা উল্লেখ করে এই নায়িকা লেখেন, গত বছর ‘অন্তর্জাল’ যখন মুক্তি পায় তিনি তখন জানতে পরেন আমি ওইদিন আসব। আমার অপেক্ষায় উনি সারাদিন ওখানে বসে ছিলেন। যাওয়ার পর আমাকে দেখেই তিনি এত খুশি হয়েছিলেন। আমাকে তখনই একটা ব্রেসলেট দেন। আমি নিজেই খুব অবাক হই যে আমাকেও কেউ কখনও না জেনে না দেখে এতটা পছন্দ করতে পারে। আমি আজকেও তার দেওয়া সেই ব্রেসলেট পরেছিলাম।

এরপর মিম লিখেছেন, আজ কী মনে করে যেন আপুর প্রোফাইলে গিয়ে দেখি আপুর কাছের মানুষ লিখছেন আপু আর নেই। প্রথমে আসলেই মানতে পারিনি। আপুকে অনেকবার ফোন করলাম এই আশায় যে তিনি ধরে বলবেন সব ঠিক আছে আর আমি ভুল দেখছি। আমার ভুল ভেঙেছে এবং ওটাই সত্যি যেটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আপু আর নেই আমাদের মাঝে। জীবনটা আসলেই অনেক অনিশ্চিত। কাল রাত থেকে মন খুব খারাপ।

সেই স্ট্যাটাসে মৃত্যুর কারণ জানাননি মিম। তবে সকলের কাছে নাজিয়ার জন্য দোয়া চেয়েছেন তিনি। অভিনেত্রী লেখেন, নাজিয়ার সাথে আমার খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু যেইটুকু সময় তাকে জেনেছি সেই সময়টুকু খুব সুন্দর কেটেছে। আপুর জন্যে সবাই দোয়া করবেন।

এদিকে অভিনেত্রীর সাথে কথা বলে জানা গেছে, নাজিয়া যাবিন বারডেম হাসপাতালে কর্মরত ছিলেন। চলতি রমজানেই ইফতারের আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না