,

ভারতের নির্বাচনের পর দিল্লি সফর করবেন শেখ হাসিনা : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী মে মাসে ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে তা নিয়ে অফিসিয়াল লেভেলে এখনো আমাদের আলোচনা হয়নি। আগামী মে মাস জুড়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৪ জুন সরকার গঠন করার কথা রয়েছে দেশটির।

এসময় আগামী ৭-৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বাংলাদেশ সফর করবেন বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তার সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ৭ এপ্রিল ঢাকায় আসবেন। তিনি একটি বড় ডেলিডেগশ নিয়ে আসবেন এবং আমরা মনে করি এই সফরের মাধ্যমের ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দুটি অত্যন্ত শক্তিশালী। তার সফরে এক চুক্তি ও তিন এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

হাছান মাহমুদ জানান, এ সময় টেকনিক্যাল কোপারেশন এগ্রিমেন্ট সাইন হবে। এছাড়া এমওইউ অন স্পের্টস কপারেশন, এমওইউ অন এগ্রিকালচার কপারেশন, এমওইউ অন ডিফেন্স কফারেশন। এগুলো সাইন হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফর তাৎপর্য জানিয়ে ড. হাছান বলেন, এ সফরটি অত্যন্ত তাৎপযপূর্ণ। ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। আমাদের পণ্য রপ্তারি ক্ষেত্রে সাউথ আমেরিকা এক্সপ্লোর ওয়াইডলি। ব্রাজিল বড় দেশ। তাদের বায়িং কেপাসিটি হাই। আমাদের থেকে অনেক কিছু রপ্তানির সুযোগ আছে।

ঢাকা সফরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি ব্রাজিলের বিজনেস প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

চলতি মাসে কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে জানতে চাওয়া হলে হাছান মাহমুদ বলেন সেটি পরবর্তীতে অফিসিয়ালি জানানো হবে। এর আগে, দুপুরে দিল্লিতে নিযুক্ত পর্তুগাল, বাহরাইন ও নিউজল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত