,

‘বিএনপি ধোঁকাবাজি ও প্রহসনের নির্বাচনে যাবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তারা কোনোদিন বলেনি, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে যাবে। বরং বিএনপি বলেছে, ধোঁকাবাজি, প্রহসন ও প্রতারণার নির্বাচনে তারা যাবে না।

সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ নিতে গিয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা জনগণের ইচ্ছায় নির্বাচনে যাব। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দেবে কি না। বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা তো অবাক কাণ্ড। আওয়ামী লীগ তো তাহলে নিজেই স্বীকার করেরে নিয়েছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকাকে প্রত্যাখান করেছে। সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। ড. মঈন বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন-নিপীড়ন করা হয় না।

বিরোধী দলের বিরুদ্ধে ১ লাখ মামলা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকারই আছে। কিন্তু কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা দেয়নি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না