,

হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারবেন মুস্তাফিজ?

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজুর রহমান জরুরি কাজে দেশে ফিরে এসেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে যাবার ভিসা করতে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ফিজের। যে কারণে তাকে দেশে ফিরে আসতে হয়েছে।

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেজন্য দলের অন্য ক্রিকেটারদেরও ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হচ্ছে।

কাজ শেষ করে চেন্নাই শিবিরে যোগ দেবেন জাতীয় দলের বাঁ-হাতি পেসার। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভিসার জন্য তারা ফিঙ্গার প্রিন্ট দেবেন। এরপর ভারতে যাবার বিমান ধরনের তিনি।

তবে জমা দেওয়া পাসপোর্ট হাতে পেয়ে ভারতে যেতে মুস্তাফিজের ৭-৮ তারিখ লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যে কারণে আগামী ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ মিস করবেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ।

পাসপোর্ট ফেরত পেয়ে চেন্নাই ক্যাম্পে যোগ দিতে ৮ এপ্রিল লেগে গেলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচও মিস করতে পারেন তিনি। এরপর জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে তাকে যোগ দিতে হলে পরে তিন থেকে চারটি ম্যাচ পাবেন তিনি। ৩ মে থেকে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট