,

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ হারার আগেই একবার হেরে বসে। তারপরও যদি একটু লড়াই করতে পারতো। লড়াইটা হবেই বা কিভাবে? একের পর এক ক্যাচ মিস, ব্যাটিংয়েও ব্যর্থতা। চট্টগ্রাম টেস্টেও ঠিক এমনটাই ঘটেছে। খেলা পঞ্চম দিনে গড়ালেও চালকের আসনে ছিল শ্রীলঙ্কা। শেষ দিনের খেলাটা শুধুই আনুষ্ঠানিকতা।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে এসে শ্রীলঙ্কার কাছে ১৯২ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হয়েছে টাইগাররা। সিলেট টেস্টে তারা হেরেছিল ৩২৮ রানে।

দিনের পঞ্চম ওভারেই মেন্ডিসের বলে থামে তাইজুল ইসলামের ইনিংস। ২৮ বল খেলে ১৪ রানে নিশান মাদুশকার কাছে তালুবন্দি হন তিনি। তাতে ভাঙে তাইজুল-মিরাজের ৩৮ রানের অষ্টম উইকেট জুটি। এরপর মিরাজ-হাসান জুটির সৌজন্যে এই সিরিজে প্রথমবার বাংলাদেশ ৩০০ রান করে। টেস্টে এই নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে ৩০০ পেরোল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৪১৩, ২০০৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষেই করেছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট