,

নবীনগরে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

news-image

ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় জিদান (১৭) নামে এক কলেজছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই শিক্ষার্থী নবীনগর উপজেলার বাশারুক গ্রামের প্রবাসী বাতেন মিয়ার ছেলে। সে লাউর ফতেহপুর ব্যরিস্টার জাকির আহাম্মদ কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। গাড়িতে থাকা অপর যাত্রী তার বন্ধু জাহিদ হাসান মারাত্মক আহত হয়েছে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে সারাদিন বাড়িতে আর ফিরে যায়নি। ইফতারের সময় মোটরসাইকেল চালিয়ে বন্ধু জাহিদ হাসানকে সাথে নিয়ে নবীনগর থেকে বাড়িতে যাওয়ায় সময় কড়ইবাড়ি নামকস্থানে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জিদান মারা যায়। গুরুতর আহত হন জাহিদ হাসান। এ সময় তার গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়।

আহত জাহিদ হাসানকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার করা হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ  মাহবুব আলম জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট