,

৪ হাজার রানের মাইলফলকে মুমিনুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মুমিনুল হক। আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।

টেস্ট ক্রিকেটে বর্তমানে মুমিনুলের রান ৪ হাজার ৮। এই রান করতে ৬১ ম্যাচে ১১৩ ইনিংস ব্যাট করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারও তিনি। মুমিনুল শতরানের মাইলফলক স্পর্শ করেছেন ১২ বার।

এর আগে মাত্র ৩ বাংলাদেশি টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছন। তারা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফিকের। ৮৮ ম্যাচে ৫ হাজার ৬৭৬ রান করেছেন এই মিস্টার ডিফেন্ডেবল খ্যাত টাইগার ব্যাটার।

৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় ক্রিকেটার হলেন তামিম। ৭০ ম্যাচে বাঁহাতি এই ওপেনার করেছেন ৫ হাজার ১৩৪ রান। এরপরই রয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৭ ম্যাচে ৪ হাজার ৪৬৯ রান করেছেন বাংলাদেশ দলের অন্যতম বড় কাণ্ডারী।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত