,

ভালো শুরুর পর জয়কে হারানোর আক্ষেপ

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টে রীতিমতো রান পাহাড়ে চড়ে ৫৩১ রানের বিশাল সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের রান পাহাড়ের জবাবে অবশ্য শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের তবে শেষ মুহূর্তে আক্ষেপ হয়ে থাকবে ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট বিলিয়ে দিয়ে আসা।

রোববার (৩১ মার্চ) চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কানেদের ৫৩১ রানের জবাবে এক উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসান অপরাজিত আছেন ২৮ রান করে, তার সঙ্গী হিসেবে আছেন নাইটওয়াচ ম্যান তাইজুল।

রান পাহাড়ের জবাবে শেষ সেশনে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। মাহমুদুল হাসান ও জাকির হাসান মিলে সতর্কভাবে এগোচ্ছিলেন। তবে এর মধ্যেই অবশ্য সপ্তম ওভারে জাকির এলবিডব্লুর আবেদন থেকে আম্পায়ার্স কলে বেঁচে যান।

তবে বেশিক্ষণ রক্ষা হয়নি। জুটিটা ভাঙে ১৩তম ওভারে। ভেতরের দিকে আসা লাহিরু কুমারার একটা বলে বোল্ড হয়ে যান মাহমুদুল। আউট হয়েছেন ৪২ বলে ৩ চারে ২১ রান করে।

দিনের বাকি দুই ওভার তাইজুলকে নিয়ে কাটিয়ে দেন জাকির।

এর আগে ছয় ব্যাটারের অর্ধশতকে বিশ্বরেকর্ড করে ৫৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সফরকারীদের পক্ষে কুশাল মেন্ডিস করেন ৯৩ রান। এ ছাড়াও আগের টেস্টে দ্বিশতক হাঁকানো কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে অপরাজিত ৯২ রান। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান নেন সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট