,

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসান মাহমুদের অভিষেক

news-image

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই এই ম্যাচে।এমন সমীকরণ নিয়ে টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে একটি পরিবর্তন ছিল অনুমিতই। সাকিব আল হাসান জায়গা পেয়েছেন, তার জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে একজন পেসার।

এর বাইরে এ ম্যাচেই স্কোয়াডে সুযোগ পাওয়া হাসান মাহমুদের টেস্ট অভিষেক হচ্ছে।  এর আগে জাতীয় দলের হয়ে ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন হাসান।

শ্রীলঙ্কার আগের ম্যাচের একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন কাসুন রাজিথা। তিনি তাই নেই এই ম্যাচে। তার জায়গা নিয়েছেন আসিথা ফার্নান্দো। এছাড়া আগের ম্যাচের একাদশের সবাই-ই আছেন এ ম্যাচেও।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাৎ হোসেন দীপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ কারুনারাত্নে, নিশান মাদুশকা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রাবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ভিশ্ব ফার্নান্দো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট