,

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির সুদর্শন চিত্রনায়ক জায়েদ খান। এবার ভারতের পূজা ব্যানার্জির নায়ক হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জায়েদ নিজেই। ঈদের ‘সোনার চর’ সিনেমা মুক্তির পাশাপাশি বিগ বাজেটের নতুন সিনেমা নিয়েও উচ্ছ্বসিত এ নায়ক।

এক ফেসবুক পোস্টে পূজার সঙ্গে নিজের নিউ লুকের ছবি দিয়ে লিখেছেন, বিড়ি খাইলে হয় ক্যানসার। সব প্রশ্নের থাকে না এ্যন্সার। রাত আটটার কিছু পর একই রকম পোস্ট ফেসবুকে করেছেন পূজাও।

নায়কের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ বলেন, পূজা ছাড়া আর অনেক চমক থাকছে সিনেমায়। বিগ ধামাকা আসছে। আমার ভক্তরা এ সিনেমাটি নিয়ে গর্ব করবে। আমি কাজের প্রতি এখন অনেক বেশি মনোযোগী সামনে আরও ভালো কাজ দর্শক দেখতে পাবেন। নতুন ছবিটি নিয়ে আমি খুব আশাবাধী। ইন্ডাস্ট্রির ভালো সিনেমার খোরাক মেটাবে আমার ও পূজার এ সিনেমাটি।

তিনি আরও বলেন, সিনেমাটি নিয়ে বাকি আপডেট শিগগিরই আপনাদের জানানো হবে।

স্টার প্লাস এক দুসরে সে কারতে হ্যাঁয় পেয়ার হাম, চন্দ্রনন্দিনীসহ হিন্দি ভাষায় বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন পূজা। তেলেগু সিনেমা ভিদু থেদতেও দেখা গেছে তাকে। এ ছাড়া কলকাতার বাংলা সিনেমা চ্যালেঞ্জ, লাভেরিয়া, রকি সিনেমায় অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট