,

শ্রীলঙ্কার সাথে টেস্ট জেতা উচিত : সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ। সেটাও আবার ৩২৮ রানের বিশাল ব্যবধানে। দলের ব্যাটাররা ব্যাট হাতে ছিলেন ছন্নছাড়া, কেউই বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় টেস্টে আগামী (৩০ মার্চ) রোববার চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা। আর এই টেস্ট দিয়ে ৫ মাস পর জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান।

সাবেক টাইগার এই অধিনায়ক মনে করে শেষ টেস্ট জেতা উচিত। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় লঙ্কানদের সাথে ভালো করা উচিত বলে মনে করে বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। কিন্তু টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

সাকিব জানালেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। চেষ্টা থাকবে দলের হয়ে কনট্রিবিউট করার, ‘ব্যক্তিগত কোনো গোল নেই, আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার ব্যক্তিগত গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি দলের জন্য কিভাবে কনট্রিবিউট করা যায়।’

একই সঙ্গে সাকিব উচ্ছ্বসিত গর্বিত টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে, ‘দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত একই সময়ে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট