,

সানিয়া মির্জাকে নিয়ে নতুন গুঞ্জন

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিসে আলো ছড়ানো নাম সানিয়া মির্জা। একের পর এক শিরোপা জয়ে ভারতকে তিনি বিশ্বের বুকে গর্বিত করেছেন। সম্প্রতি টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। নতুন গুঞ্জন, টেনিসের কোট ছেড়ে এবার রাজনীতির ময়দানে দেখা যেতে পারে ভারতীয় এই টেনিস সুন্দরীকে।

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নতুন করে আলোচনায় সানিয়া। এবার তাকে ঘিরে ভিন্ন জল্পনা। ভারতীয় গণমাধ্যমে দাবি, দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে কংগ্রেস।

গতকাল (বুধবার) দেশটির চার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। গোয়া, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণাও করেছে দলটি। এর মধ্যেই জল্পনা চলছে, সানিয়া মির্জাকে লোকসভা নির্বাচনের টিকিট দেবে কংগ্রেস।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সানিয়া মির্জার জনপ্রিয়তা ও তার তারকা ইমেজের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস। সর্বশেষ ১৯৮০ সালে হায়দরাবাদে জিতেছিল ভারতের প্রাচীনতম এই দলটি। শোনা যাচ্ছে, সানিয়া মির্জার নাম প্রস্তাব করেছেন সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন।

উল্লেখ্য, আজহারউদ্দিন সম্প্রতি অনুষ্ঠিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে তিনি জুবিলি হিলস আসন থেকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) মাগন্তি গোপীনাথের কাছে ১৬,০০০ ভোটে হেরে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট