,

সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের ছুটি কম দেওয়া যাবে না : কর্মসংস্থান প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের ছুটি কোনোভাবেই কম দেওয়া যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ছুটি দিতে হবে। শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম হবে না।

ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সঙ্গে বৈঠক হয়েছে। সব খাতকে নিয়ে জাতীয় পরামর্শ পরিষদের বৈঠক হয়েছে। তৈরি পোশাক খাত নিয়ে ইতোমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বারবার তাগাদা দিচ্ছি, মালিকপক্ষকে আমরা বারবার বলছি। তারা আমাদের সঙ্গে সম্মত হয়েছেন কোনো অবস্থাতেই শ্রমিকরা রাস্তায় নামবেন না। যেকোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।

তবে কবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগেই দেওয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯