,

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ফের ৬ মাস বাড়ানো হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বের শর্তমতে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। গত ২৪ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়।

এর আগে ২০ মার্চ আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে।

গত ৬ মার্চ তার পরিবারের পক্ষ থেকে অষ্টমবারের মতো খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুলশানে অবস্থান করছেন। লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিএনপি বরাবরই দাবি জানিয়ে আসছে। এর আগেও পরিবারের পক্ষ থেকে কয়েকদফা আবেদন করা হয়েছিল, কিন্তু তা নাকচ করে দেয় সরকার।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। করোনা মহামারির মধ্যে চার বছর আগে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে কারাদণ্ড ৬ মাস স্থগিত করার পর কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা