মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বচ্চন পরিবারের সঙ্গে হোলিতে ঐশ্বরিয়াও

news-image

বিনোদন ডেস্ক : পরিবারে সঙ্গে রঙের উৎসব পালন করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারের নাতনি নভ্যা নাভেলি নন্দার শেয়ার করা ছবিতে পরিবারের সঙ্গে দোল উদযাপন করতে দেখা গেছে ‘রাইসুন্দরী’কে।

কিন্তু হঠাৎ কেন এত আলোচনায় নভ্যার শেয়ার করা ঐশ্বরিয়ার ছবি? উত্তর খুঁজতে ফিরতে হবে পেছনে। শোনা গিয়েছিল, বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না। আর সে কারণেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তার জন্মদিনে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো শুভেচ্ছা আসেনি। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও দূরত্ব যেন কমছিল না। তবে এরপর দুজনের একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। তবে পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। গুঞ্জনের পর এই প্রথম পরিবারের সঙ্গে দেখা গেল ঐশ্বরিয়াকে।

সোশ্যাল মিডিয়ায় হোলির আগের রাতে হোলিকা দহন পালনের ছবি শেয়ার করেছিলেন নভ্যা। বাড়ির উঠানে আগুন জ্বেলে পালন হয় হোলিকা দহন উৎসব। একে অপরকে আবিরের টিপ পরিয়ে দেন সবাই। এরপর দোলের দিন সকালেও একগুচ্ছ ছবি শেয়ার করেন নভ্যা। আদরের নাতনি জড়িয়ে ধরে রয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে। কখনো আবার সেই ছবিতেই ধরা পড়ল ছোটদের মতোই দোল খেলছেন জয়া। একেবারে অন্য মেজাজে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে।

সেই সঙ্গে খাওয়া-দাওয়ার ছবিরও শেয়ার করেছেন নভ্যা। বচ্চন পরিবারে এদিন বাড়তি আয়োজন ছিল খাওয়া-দাওয়ারও। আর নভ্যার শেয়ার করে সেই ছবিতে দেখা মিলল ঐশ্বরিয়ারও। সেখানেই দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চন পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটাচ্ছেন ঐশ্বরিয়া। তবে তিনি নিজে বা অভিষেকও সোশ্যাল মিডিয়ায় নিজেদের কোনো ছবি শেয়ার করে দোলের শুভেচ্ছা জানাননি অনুরাগীদের।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী