,

ট্রেনের আগাম টিকিট শেষ ১০ মিনিটেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিনে ক্রেতাদের চাপ বেড়েছে। এদিন সকাল ৮টায় বিক্রির প্ল্যাটফর্ম ‘সহজ ডটকমে’ উন্মুক্ত করে দেওয়ার ১০ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকিটের চাহিদাও বেড়েছে। আজ (মঙ্গলবার) টিকেটের চাহিদা ব্যাপক বেড়েছে। আগামী ৫ এপ্রিল শুক্রবার হওয়ায় এ দিনের টিকিটের চাহিদা বেশি।

আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী গত রোববার ও সোমবার বিক্রি হয় ৩ ও ৪ এপ্রিলের টিকিট। আজ মঙ্গলবার দেওয়া হয় ৫ এপ্রিলের টিকিট। বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগেরবারের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, আজ সকাল ৮টা ১০ মিনিটে রাজশাহীগামী সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু, বনলতা এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের কোনো টিকিট নেই। ৮টায় টিকিট বিক্রি শুরুর আগেও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ২৮৮টি, মধুমতি এক্সপ্রেস ট্রেনের ৭০টি, পদ্মা এক্সপ্রেস ট্রেনের ৬৫৮টি, ধূমকেতুর ৩৫৩টি ও বনলতা এক্সপ্রেস ট্রেনের ৬৩৬টি টিকিট ছিল।

বিক্রি শুরুর ৩ মিনিটের মধ্যে রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যায়। বেলা সাড়ে ৮টার দিকে কিছু ট্রেনের টিকিট ‘অ্যাভেইলেবল’ দেখালেও কিনতে গিয়ে দেখা যায় ওই টিকিটগুলোও বিক্রি হয়ে গেছে। এর আগে টিকিট বিক্রির প্রথম দিন রোববার চাহিদা কিছুটা কম ছিল। সোমবার বিক্রি শুরুর আধা ঘণ্টার মধ্যেই প্রায় সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায়।

রেল কর্তৃপক্ষের টিকিট বিক্রির সূচি অনুযায়ী, ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট