,

‘ডেডবডি’ সিনেমার পোস্টার প্রকাশ, মুক্তি ঈদে

news-image

বিনোদন প্রতিবেদক : গেল বছরের নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক, পরিচালক মোহাম্মদ ইকবাল। শুটিংয়ের আগে মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নামটি ঘোষণা করেন। সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি পাবে বলে জানান পরিচালক।

সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আজ (২৫ মার্চ) বিকেলে এফডিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সিনেমাটির সংবাদ সম্মেলন। সেইখানে প্রকাশ হয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এ পোস্টার দুটিতে আছে রহস্য, অ্যাকশনের আভাস।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘ বন্ধু ওমর সানি বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। তাই আসছি। ঈদে স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেডবডি’। একটা কথা বলতে পারি এবারের ঈদে ‘ডেডবডি’ তুলকালাম করবে।

এ সিনেমাতে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সিনেমাটি ঈদে মুক্তি পাবে জেনে বেশ আনন্দিত তিনি। তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান নামের নবাগতা।

ঈদে মুক্তির মিছিলে আছে ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ডেডবডি কতটা সফল হবে- এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, খেলা তো সবাই খেলে। গোল করে কজন। আমি গোল করব। ঈদে যত ছবিই আসুক ডেডবডি দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’

এ সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানি , রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত