,

তাপসীর বিয়ে সম্পন্ন

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে সাতপাকে বাঁধা পরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘ দিনের প্রেমিক ডেনিস ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ভারতের রাজস্থানের উদয়পুরে গত ২৩ মার্চ পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই আয়োজন করা হয়। খবর : টাইমস অব ইন্ডিয়া

ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী-ম্যাথিয়াস জুটি। এ সময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বলিউড তারকাদের মধ্যে বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, প্রযোজক কণিকা ধিলোন।

নিজেদের বিয়ে নিয়ে তাপসী এখনো কোনো মন্তব্য করেননি। তবে বিয়ের বেশকিছু ছবি ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা এখন ভাইরাল। ছবিতে দেখা যায় ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুদের সঙ্গে বলিউড অভিনেত্রীর ছোট বোন শগুন পান্নুও উপস্থিত হয়েছেন। এসময় সবার গায়ে কালো রঙের পোশাক দেখা যায়।

খুব শিগগির তাপসী পান্নু মুম্বাইয়ে একটি পার্টির আয়োজন করবেন। আর এতে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি। পরিবারের পক্ষ থেকে এমনটি নিশ্চিত করা হয়েছে।

১০ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাপসী-ম্যাথিয়াস। মাঝে নিজেদের সম্পর্কের বিষয়টি হুট করেই সামনে নিয়ে আসেন এই অভিনেত্রী। এবার তাদের বিয়ের খবর আসলো গণমাধ্যমে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট