,

মাকে হারিয়ে ভেঙে পড়েছেন পূজা চেরি

news-image

বিনোদন ডেস্ক : মাকে হারালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন অভিনেত্রীর মা ঝর্ণা রায়।

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজা চেরির মা। ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। বাসাতেই চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছিল। তবে রোববার সকালেই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছে পূজা চেরি। রোববার দুপুরেই অভিনেত্রীর মায়ের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে খুলনায়। সেখানেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি?

পূজা লেখেন, কত কথা জমা হয়ে আছে , ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো। কিন্তু এটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো? বলো তুমি?

মায়ের কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রী লেখেন, মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার উপর ঝাড়তাম। আহ তখন কি যে শান্তি লাগতো। কিন্তু এখন! মামুনি বলারও কেও নাই। নিজেকে এখন স্বান্তনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম।ভালো থেকো মা আমার।

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরী। এ ঈদে মুক্তির অপেক্ষায় আছে পূজা অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট