,

নির্বাচনে প্রার্থী যশ, জিততে পারবেন কি নায়ক?

news-image

বিনোদন ডেস্ক : আগেও একবার নির্বাচনের মাঠে দেখা গিয়েছিল অভিনেতা যশ দাশগুপ্তকে। সেবার ছিলেন তিনি বিধানসভা ভোটে। লড়েছিলেন বিজেপির হয়ে। আরও এক বার ভোটে লড়তে চলেছেন যশ। এ বার তিনি ইম্পার (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) আসন্ন ভোটের প্রার্থী।

আজ ‘ইম্পা’র নির্বাচন। সেখানে প্রযোজক বিভাগে যশের নাম রয়েছে। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন যশ। তাই কি ভোটে লড়ার সিদ্ধান্ত? এ প্রসঙ্গে সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত বললেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে নতুনদের যোগদান করা প্রয়োজন। নতুনদের মধ্যে অনেকেই তো এখন প্রযোজক। যশের রাজনীতির ময়দানে ভোটে লড়ার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। সেই ভাবনা থেকেই ওকে অনুরোধ করি।

উল্লেখ্য, এখন বনি সেনগুপ্ত এক জন প্রযোজক। তাই এই প্রথম ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন পিয়ার ছেলে তথা অভিনেতা বনি সেনগুপ্ত।

‘ইম্পা’য় পরিবেশক, প্রদর্শক, প্রযোজকসহ বেশ কয়েকটি বিভাগে ভোট গ্রহণ হবে। প্রযোজক বিভাগের চেয়ারম্যান পদে লড়বেন ঋতব্রত ভট্টাচার্য। তার অধীনে ছ’জনের সদস্যপদে রয়েছে পিয়া সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, প্রদীপ চুড়িওয়াল, রেশমি মিত্র, বিজয় কল্যাণী ও যশের নাম।

সম্প্রতি নির্বাচন বিষয়ক ‘ইম্পা’র সদস্যদের একটি ঘরোয়া বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন যশ ও নুসরত। যশ বলেন, আমি এখনও নতুন। পুরো বিষয়টা জানি না। কিন্তু আমার সিনিয়রদের পাশে পেয়েছি। আশা করছি আমরা জিতব।

আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরত। ইম্পার নির্বাচনে তিনি নিজে কোনো পদে লড়ছেন না। কিন্তু অভিনেত্রী বলেন, আমরা এখানে সব থেকে নবীন। সকলের আশীর্বাদে যতটা জায়গা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। যশ ভোটে লড়ছে। আমি ওকে সমর্থন করতেই এসেছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট