,

তফসিল ঘোষণা, প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট

news-image

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

১৫২টি উপজেলার এর মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ। প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে।

দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট গ্রহণ হবে বলে জানান অশোক কুমার দেবনাথ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট