,

সিলেট টেস্টে অভিষেক হতে পারে রানা ও মুশফিকের

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই অভিষেক হতে পারে বাংলাদেশ দলে ডাক পাওয়া নতুন দুই তরুণ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন আভাসই মিলল দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে।

টাইগার প্রধান কোচ বলেছেন, ‌‘আমরা ১১ জন খেলোয়াড় খেলাতে পারব এবং সেখানে হয়ত দুই বা দিন জন পেসার থাকবে। দুজনই বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনের শুরুটাই দারুণ। অনেক ওভার বল করেছে। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, তাদের যে কোনো একজনকে অন্তত এই ম্যাচে দেখতে চাই।’

সিলেটের উইকেট এই ম্যাচে পেসবান্ধব হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটিং লাইনাপের বিপক্ষে তাই পেসে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। কোচ জানান, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের উপর কম্বিনেশন নির্ভর করে, আবহাওয়ার উপর নয়। আবহাওয়া তো আমরা কন্ট্রোল করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা ফ্যাক্ট হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’

সিলেট টেস্টের স্কোয়াডে ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটা মুশফিকুর রহিম। কিন্তু চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোটে তিনি টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন। ফর্মে থাকা মুশফিকের না থাকা নিয়ে আক্ষেপ থাকলেও তারুণ্যে আস্থা রাখছেন হাথুরুসিংহে, ‘মুশির অভিজ্ঞতা আমরা মিস করব। এই ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে, দিপু এবং সাদমান। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন তারা দুহাতে লুফে নেয়।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত