,

যমুনায় প্রথম দোকান নেন শাকিব, বুবলীর মুখে প্রশংসা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান সম্প্রতি ব্যবসার জগতে নাম লিখিয়েছেন। তবে চিত্রনায়িকা বুবলী জানালেন, অনেক আগেই কর্পোরেট জগতে প্রবেশ করেছেন শাকিব খান। তবে সেগুলো প্রকাশ্যে আনেননি।

সম্প্রতি যমুনা ইলেকট্রনিকস ও অটোমোবাইলসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন বুবলী। সে উপলক্ষ্যে বুধবার (২০ মার্চ) সকালে তিনি হাজির হয়েছিলেন রাজধানীর যমুনা ফিউচার পার্কে। সেখানেই এই কথা জানান অভিনেত্রী।

বুবলী বলেন, ‘শাকিব খান আগে থেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রযোজনা প্রতিষ্ঠান আছে। সেখান থেকে সফলভাবে সিনেমা বানিয়েছেন। এছাড়া আরও কিছু ব্যবসাও আছে, যেগুলোর কথা তিনি প্রকাশ করেন না। আমি মনে করি তিনি অভিনেতা হিসেবে যেমন সেরা, তেমনি বিজনেসেও সেরা হবেন।’

এসময় শাকিব খানের আসন্ন সিনেমা নিয়েও বেশ ইতিবাচক মন্তব্য করতে দেখা যায় বুবলীকে। একইসঙ্গে নিজের ক্যারিয়ারের পেছনেও শাকিব খানের অবদান রয়েছে বলে মনে করেন তিনি।

ওই সংবাদ সম্মেলনে শাকিবকে নিয়ে একের পর এক প্রশ্নের রেশ ধরে যমুনার এক কর্মকর্তা জানান, ২০০৮ সালে যখন যমুনা ফিউচার পার্কের দোকান বিক্রি প্রক্রিয়া শুরু হয়, তখন একটি বিজ্ঞাপনচিত্র প্রচার করা হয়েছিল। সেটা দেখে পরদিনই যমুনার অফিসে হাজির হন শাকিব এবং শপিং মলটির প্রথম দোকান তথা ০০০১ আইডির দোকানটি ক্রয় করেন। অর্থাৎ যমুনা ফিউচার পার্কের প্রথম দোকানের মালিক শাকিব খান।

এরপর তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা শাকিব খানের দোকানটি পরিবর্তন করে আরও সুন্দর একটি জায়গা দেখে নতুন দোকান বাছাই করে দেই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট