বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিংস পার্টি’ বিএনএমে সাকিবের যোগদানের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাচনের আগে ‘কিংস পার্টি’ খ্যাত বিএনএমে যোগদানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি বিষয়টি মিডিয়ায় দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা-১ থেকে নির্বাচন করেছেন, জয়লাভও করেছেন। নমিনেশন নেওয়ার সময় তিনি দলের প্রাথমিক সদস্য হন। তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিলেন না। নমিনেশন দেওয়ার সময় প্রাথমিক সদস্য পদ দিতে হয়। এর আগের বিষয়টা জানিনা।’

রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত জাতীয় নির্বাচনে ‘কিংস পার্টি’ সৃষ্টি নিয়ে সরকারের ভূমিকা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে এখানে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমরা প্রত্যেকটিকে রাজনৈতিক দল হিসেবে দেখি। নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়।

বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইফতার পার্টি করে, এটাকে ইফতার পার্টি বলব, নাকি গীবত পার্টি বলবো? আওয়ামী লীগের গীবত করার জন্যই তারা ইফতার পার্টি। স্রষ্টার প্রশংসার জন্য নয়, ইফতার পার্টির নামে তারা ঢালাওভাবে সরকারের সমালোচনা করে। গালিগালাজ করা ছাড়া তাদের করার কিছু নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি মিথ্যা বললে, জবাব তো দিতেই হবে। তারা মিথ্যা কথা বলা বন্ধ করুক তাহলে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমরা গায়ে পড়ে কিছু বলতে যাব না।’

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে ভাঙার অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আমরা কেন ভাঙতে যাব? আমাদের কি কোনো দুর্বলতা আছে? যে বিএনপি থেকে লোক এনে সেই ঘাটতি পূরণ করতে হবে? আওয়ামী লীগের বহু লোক। গত নির্বাচনে দেখেছেন প্রার্থিতার ফরম নিতে কত ভিড়। আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই।

বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাওয়া নিয়ে বিএনপির এক নেতার বক্তব্যর বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা বন্ধু রাষ্ট্র বলতে ভারতকে বুঝিয়েছে। গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে। নির্বাচনও হয়েছে। বিএনপির বন্ধুপ্রতিম দেশের কাছে সাহায্য চাওয়ার অর্থ তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া তাদের কেউ ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।

বাংলাদেশের গণতন্ত্রের মানদণ্ড নিয়ে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রতিবেদনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের গণতন্ত্রের বিষয়ে আমাদের একটা মানদণ্ড আছে। পৃথিবীর কেউ পারফেক্ট নয়। আমরাও সেই দাবি করি না। আমেরিকার এক সাবেক প্রেসিডেন্ট বলেছেন, আমি নির্বাচিত না হলে রক্ত বন্যা বয়ে যাবে। এটা কোনো গণতন্ত্র? নির্বাচিত প্রেসিডেন্টকে সাবেক প্রেসিডেন্ট আজ পর্যন্ত মেনে নেননি। কাজে মানদণ্ড বোঝা মুশকিল। আমাদের দেশে ২১ বছর সামরিক শাসক এবং তার অনুসারীরা ক্ষমতায় ছিল। দেশে গণতন্ত্রের চর্চা ছিল না। গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় বসেছে তারা ১৫ ফেব্রুয়ারি মার্কা প্রহসনের নির্বাচন করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে হ্যাঁ/ না ভোট আরেকটা প্রহসন। যারা ওয়ান ইলেভেনের সময় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছে পরবর্তী নির্বাচনের জন্য। সেখান থেকে অস্বাভাবিক সরকার দুই বছর ক্ষমতায় থেকেছে। কাজে আমাদের মানদণ্ড ভিন্নতর।

এ সময় ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের এমন কাজের পর কিছু পণ্যের দাম এরই মধ্যে কমেছে। অন্যান্য পণ্যের দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। অপেক্ষা করুন। চেষ্টা করলে ফল পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেসারদের দাপট, উন্নতি ব্যাটারদেরও

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা

অধিবেশনের সময় অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী