,

সরাইলে শতাধিক পরিবার পেলেন ১০ টাকায় ইফতার সামগ্রী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের সরাইল”। শনিবার (১৬ ই মার্চ) উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। এসময় সংগঠনের উদ্যোগে ১০ টাকায় প্রায় শতাধিক পরিবারের মাঝে তৈল,ছোলা, ডাল, ছানা বুট,আলু,মুড়ি,খেজুর বিতরণ করা হয়।
এসময়  উপস্থিত ছিলেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, পুবের আলো মাল্টিমিডিয়া’র নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়া, তারুণ্যের সরাইলের উপদেষ্টা ব্যবসায়ী পাভেল মিয়া প্রমুখ। এছাড়াও তারুণ্যের সরাইলের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার বলেন, তারুণ্যের সরাইলের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এই সংগঠন একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
তারুণ্যের সরাইল এর সিনিয়র এডমিন রায়হান চৌধুরী অভি বলেন, আমরা এবার এক ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু আমরা ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি তাই আমাদের এ ইফতার সামগ্রী  স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার বলেন, তারুণ্যের সরাইলের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এই তারুণ্যের সরাইল একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট