,

আফরোজা আব্বাস হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে বাথরুমে পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁর ডান হাত ভেঙে গেছে। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে চিকিৎসকরা আফরোজা আব্বাসের হাতে অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

আফরোজা আব্বাসের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বামী সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। কয়েক মাস আগেও আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে যান। এতে তাঁর পা ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা