,

তাসকিনের ‘সেঞ্চুরি’

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাসকিন আহমেদ নেমেছিলেন অন্যরকম এক লক্ষ্য নিয়ে। দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে একশ উইকেট নেওয়ার মাইলফলকের সামনে ছিলেন এই স্পিডস্টার। দ্বিতীয় ওয়ানডের আগে দরকার ছিল ২ উইকেট। সেটাও হয়ে গেল লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামের মাঠে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে শুরুটা খুব একটা ভাল হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার।

ক্রিজে এসেই চড়াও হয়েছিলেন কুশাল। তানজিম সাকিবের দুই ওভারে ২২ রান নিয়ে চাপ তৈরি করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। তখনই উইকেট শিকার করেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশাল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম।

এরপর সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরইমাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট।

চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী লঙ্কানদের বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। আজ দুই উইকেট নিয়ে স্পর্শ করলেন মাইলফলক।

তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।

২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট