,

নেতৃত্বভার শান্তর সেরাটা বের করে আনছে: মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন নাজমুল হাসান শান্ত। এখন তিনি জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। বুধবার ওয়ানডের নিয়মিত অধিনায়ক হিসেবে মাঠে নেমেই ১২২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। তার ব্যাটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তর ওই ইনিংসের প্রশংসা করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার মতে, ম্যাচটা ছিল শান্তর একক শো। নেতৃত্বভার শান্তর থেকে সেরাটা বের করে আনছে। দায়িত্ব উপভোগ করছে সে।

মুশফিক বলেন, ‘শান্তর এই সেঞ্চুরি প্রাপ্য ছিল। ভালো ব্যাটিং করেছে সে। কিছু কিছু ব্যক্তির থেকে নেতৃত্বভার সেরাটা বের করে আনে। শান্ত তাদেরই মতো একজন। সে তার নেতৃত্ব উপভোগ করছে। আমি জানতাম, সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য আছে তার।’

বিপিএল ভালো যায়নি শান্তর। তবে জাতীয় দলের জার্সিতে রান পেয়েছেন তিনি। এর আগে টি-২০ সিরিজেও ফিফটি পেয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। বিষয়টি নিয়ে মুশফিক জানিয়েছেন, শান্ত খুব ভালো প্রসেসের মধ্যে ছিল। অনুশীলনে ভালো করছিল। যা দেখে মনে হচ্ছিল, ওর জন্য রান করা সময়ের ব্যাপার মাত্র।

শ্রীলঙ্কার ২৫৬ রান তাড়ায় মুশফিক এবং শান্ত ১৬৫ রানের জুটি গড়েছেন। তবে মুশফিকের চোখে, শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের ৬৯ রানের জুটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ‘আমাদের জুটিটা অবশ্যই ভালো হয়েছে। তবে আসল জুটিটা হয়েছে রিয়াদ ভাই ও শান্তর। ওই সময় বল নতুন ছিল,সুইং পাচ্ছিল ওরা, শিশিরের প্রভাবও ছিল না। আমরা ম্যাচে কখনই রান রেটে পিছিয়ে ছিলাম না, শিশিরের কারণে পরে ওরা সুবিধা করতে পারেনি।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত