,

মেন্ডিসকে ফেরালেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা।

৩৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান। ১ রান নিয়ে উইকেটে আছেন হাসারাঙ্গা। অপর অপরাজিত ব্যাটার লিয়ানাগের সংগ্রহ ৪১ রান।

নতুন বলে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে লাগামছাড়া বোলিং করেছেন তাসকিন আহমেদ। এই পেসারের একই ওভারে দুই বাউন্ডারি হাঁকায়ে হাতখুলে খেলা শুরু করে লঙ্কানরা। এরপর শরিফুল ইসলামের ওপরও চঘড়াও হয়েছেন পাথুম নিশাঙ্কা-আভিষ্কা ফার্নান্দো।

উদ্বোধনী জুটিতে তাসকিন-শরিফুলের এমন ধারহীন বোলিংয়ে ৮ম ওভারেই বোলিংয়ে পরিবর্তন আনেন নাজমুল হোসেন শান্ত। তানজিম সাকিব আক্রমণে এসে নিজের প্রথম ওভারে সুবিধা করতে পারেননি। তবে পরের ওভারেই ব্রেকথ্রু এনে দিয়েছেন এই তরুণ পেসার।

ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন সাকিব। সেখানে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন আভিষ্কা। ৩৩ বলে ৩৩ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ৭১ রানের উদ্বোধনী জুটি।

সাকিবের তৃতীয় ওভারে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নিশাঙ্কা। ১২তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে ঘুরে দাঁড়িয়ে স্কয়ার লেগের উপর দিয়ে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা কিন্তু টাইমিং হয়নি। এই ওপেনারের ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। সহজ ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে নিশাঙ্কার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৬ রান।

সাকিব একাই দুর্দান্ত শুরু করা লঙ্কানদের লাগাম টেনে ধরেন। ব্যক্তিগত চতুর্থ ওভারেও উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের ওপর ফুল লেংথে করেছিলেন। সেখানে ড্রাইভ করতে চেয়েছিলেন সাদিরা সামারাবিক্রমা, এজড হয়ে বল চলে যায় উইকেটের পেছনে। গ্লাভস হাতে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। ৩ রানের বেশি করতে পারেননি সামারাবিক্রমা। টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব।

দ্রুত সময়ের মধ্যে ৩ উইকেট হারানোর পর আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস। দুজনেই দেখে-শুনে খেলছিলেন। তবে আসালঙ্কাকে বেশি দূর এগোতে দিলেন না মেহেদি হাসান মিরাজ। ২৬তম ওভারে দ্বিতীয় বলে এই অফ স্পিনারের ফ্লাইট মিস করে বোল্ড হয়েছেন আসালঙ্কা। ১৮ রান করে আসালঙ্কা ফেরায় ভেঙেছে ৪৪ রানের পঞ্চম উইকেট জুটি।

তিনে নেমে আরও একবার দলের হাল ধরেন মেন্ডিস। এই টপ অর্ডার ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন। ৬৭ বলে তোলে নেন তার ব্যাক্তিগত ফিফটি। তবে এরপর আর খুব বেশি দূর এগোতে পারলেন না। ইনিংসের ৩৭তম ওভারে তাসকিন আহমেদকে টেনে মারতে গিয়ে মিড অনে শান্তর হাতে ধরা পড়েন মেন্ডিস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৭৫ বলে ৫৯ রান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট