মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কার ঝাঁঝ সামলে স্বরূপে ফেরার লড়াই

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই মানেই এখন লঙ্কা-বাংলা ঝাঁঝ। সিলেটে টি-২০ সিরিজও নানাভাবে ঝাঁঝ ছড়িয়েছে। শুরুতে উইকেট নিয়ে শরিফুল ইসলামের টাইমড আউট উদযাপন। সৌম্য সরকারের নক আউট ঘিরে বিতর্ক, তাওহীদ হৃদয়ের সঙ্গে লঙ্কানদের কথা কাটাকাটি। যার শেষটা হয়েছে- টি-২০ সিরিজ জিতে শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের মধ্য দিয়ে।

এবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে ওয়ানডে সিরিজ খেলতে। মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত এবং শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস হাসি মুখে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। তবে মাঠের লড়াইয়ে মুখের ওই হাসি ছাড়িয়ে ম্যাচের উত্তাপই থাকবে বেশি আলোচনায়।

নাজমুল শান্তর দলের সামনেও থাকবে স্বরূপে ফেরার চ্যালেঞ্জ। সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। এরপর বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে স্বাগতিকরা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে হারলে ঘরের মাঠে টানা তিন সিরিজ হারের বাজে ঘটনার সাক্ষী হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১১ সালের পরে ওয়ানডে ফরম্যাটে যা ঘটেনি।

ঘরের মাঠে বাংলাদেশকে ওয়ানডে হারানো সহজ কাজ নয়। দক্ষিণ আফ্রিকা, ভারত যার প্রমাণ পেয়েছে। শ্রীলঙ্কাও গত বছর ওয়ানডে সিরিজ হেরে গেছে। এবারও ওই ধারা ধরে রাখতে হলে টপ অর্ডারে লিটন-শান্ত-তানজিদ তামিম-সৌম্যদের ভালো খেলতে হবে। বল হাতে তাসকিন-শরিফুলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়। দুই দলেরই ইনফর্ম ব্যাটার আছে। ইনজুরি থেকে ফিরেছেন পাথুন নিশাঙ্কা। সম্প্রতি তিনি ডাবল সেঞ্চুরি করেছেন। আবার বিপিএলে তানজিদ তামিম অসাধারণ ব্যাটিং করেছেন। সৌম্য নিউজিল্যান্ডে সেঞ্চুরি করেছেন। বিপিএলে রানে ছিলেন লিটনও। সব মিলিয়ে জমাট লড়াই দেখতে পারে দুই দলের ভক্তরা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী